সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 50 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশের অভিযান চালিয়ে চোরাই বৈদ্যুতিক সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌণে দুইটার দিকে অভিযানে একটি ট্রাকে ছয়টি মালিং তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড এবং এক ব্যারেল তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন খুলনার দৌলতপুরের শরীফুল ইসলাম রবিন (২৬), একই এলাকার মো. সোহান (২১) এবং সোনাডাঙ্গার মোঃ আসাদুজ্জামান (৪৪)। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৫:০০ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah