বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনহীন কার্যক্রমে আশুগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, ১ লাখ টাকা জরিমানা ও সেবা বন্ধ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

অনুমোদনহীন কার্যক্রমে আশুগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, ১ লাখ টাকা জরিমানা ও সেবা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে দীর্ঘ ৮ বছর ধরে অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজার রোডে অবস্থিত ‘নিউ গ্রিন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার এবং প্রসিকিউটর শাহেদ আহমেদ।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, প্রতিষ্ঠানটি ২০১৮-১৯ সালে এক বছরের জন্য লাইসেন্স পেলেও পরবর্তীতে তা নবায়ন করা হয়নি। ফলে দীর্ঘ ৮ বছর ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল।

অভিযানকালে আরও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, এক্স-রে পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনোলজিস্টের সনদ বা নিয়োগপত্রের অভাব, সেবামূল্যের তালিকা প্রদর্শন না করা এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশের মানহীনতা।

এসব অনিয়মের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ৬, ৭ ও ৮ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সব অনুমোদন ও বৈধ কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া