সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের সাফল্যে যৌথ প্রচেষ্টার অঙ্গীকার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের সাফল্যে যৌথ প্রচেষ্টার অঙ্গীকার

শিক্ষার্থীদের বিগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা, অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কলেজে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের আলম শাহ্। অধ্যক্ষের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের বিগত পরীক্ষার ফলাফল, শিক্ষাগত অগ্রগতি, উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রতি আরও যত্ন, নিয়মিত পরিচর্যা ও নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীর সাফল্য শুধু শিক্ষকের একার প্রচেষ্টায় সম্ভব নয়; শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাতেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

সমাবেশে অভিভাবকদের মধ্য থেকেও অনেকে মূল্যবান ও গঠনমূলক বক্তব্য দেন। তাঁদের মতামত, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণে সমাবেশটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হায়াত মাহমুদ রাসেল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার মামুনুর রশিদ, ব্যবস্থাপনা বিভাগের হিমাদ্রি কুমার ভৌমিক এবং শিক্ষক পরিষদের সম্পাদক আবু হানিফ মোহাম্মদ নিয়ামতুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল আজিজ।

সমাবেশের মূল প্রত্যয় ছিল—প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে জাগিয়ে তুলে তাকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত পথচলায় ফিরোজ মিয়া সরকারি কলেজ আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া