শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় স্বেচ্ছাশ্রমে তৈরি দৃষ্টিনন্দন খেলার মাঠ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   265 বার পঠিত

আশুগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় স্বেচ্ছাশ্রমে তৈরি দৃষ্টিনন্দন খেলার মাঠ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশন ও সাইলো’র মাঝখানে প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ। স্থানীয় একদল যুবক রেলওয়ের পরিত্যক্ত ভূমির বনজঙ্গল পরিষ্কার করে মাঠটি খেলার উপযোগী করে তোলে। তাঁদের এই মহৎ উদ্যোগে এলাকার বিত্তবান ও প্রবাসীরা আর্থিক সহায়তা প্রদান করেন। মাঠের চারপাশে দর্শকদের জন্য বসার বেঞ্চ স্থাপন করায় এটি আরো দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।

স্থানীয় তরুণরা এই মাঠের নাম দিয়েছেন ‘আশুগঞ্জ স্টেডিয়াম’। উক্ত স্টেডিয়ামকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমী যুবসমাজের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিনই একদল তরুণ মাঠের পরিচর্যা করছেন। এখন চলছে মাঠ উদ্বোধনের প্রস্তুতি। কখন মাঠে খেলা শুরু হবে-এই প্রতীক্ষা যেন তরুণরা আর মানতে পারছেন না।

উল্লেখ্য, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় মাঠ থাকলেও বহিরাগতদের সেখানে খেলার সুযোগ নেই। ফলে আশুগঞ্জ উপজেলায় একটি উন্মুক্ত খেলার মাঠের প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভূত হচ্ছিল।

মাঠের অন্যতম উদ্যোক্তা আলাউদ্দিন উম্মি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই স্টেডিয়াম ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য উন্মুক্ত। রাজনৈতিক দলগুলোও চাইলে এখানে সভা-সমাবেশ করতে পারবে।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ বলেন, উপজেলায় সার্বজনীন কোনো খেলার মাঠ নেই। তিন দিক সবুজে ঘেরা, মেঘনা তীরঘেঁষা মনোরম পরিবেশে নির্মিত এই মাঠ এলাকার যুবসমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. এনামুল হক এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সবসময় এই উদ্যোগের পাশে আমি আছি। এলাকার অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।”

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া