বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বীর সাজবেন, ভালো কথা; খোঁচাখুঁচি করবেন না’— ব্যারিস্টার রুমিন ফারহানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

‘বীর সাজবেন, ভালো কথা; খোঁচাখুঁচি করবেন না’— ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বীর সাজবেন, ভালো কথা। খোঁচাখুঁচি করবেন না। খোঁচাখুঁচি করলে আমি ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন, তাদের ইজ্জত থাকবে না।’

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আজ যারা বিপ্লবী সাজছেন, তারা গত ১৫ বছর কোথায় ছিলেন, তা সবাই জানে। রাতের অন্ধকারে কার দলের সঙ্গে কার ব্যবসা হয়েছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেছে—সবই জনগণ জানে।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।

আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন জয়ন্তী বিশ্বাস, আরাফাত ও ইরফান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আহত ‘খ’ ও ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাদের মধ্যে ক্রেস্ট ও উপহারসামগ্রী বিতরণ করেন।

এদিকে অনুষ্ঠান চলাকালে কয়েকজন জুলাই যোদ্ধা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিদের মঞ্চে স্থান দেওয়া হয়েছে, অথচ জুলাই যোদ্ধাদের বসানো হয়েছে চতুর্থ সারিতে। এ ঘটনায় তারা প্রকাশ্যে ক্ষোভ ও নিন্দা জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও সতর্ক করেন।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া