অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আর তাদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহত পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। পরে পরিচয় ফাঁসের আশঙ্কায় পরিবারের সদস্যদের হত্যা করা হয়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah