মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থানার মামলায় শিক্ষক গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

মোহাম্মদপুর থানার মামলায় শিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ধর্ষণ মামলায় এরফানুর রহমান (৩২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এরফানুর রহমান উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত এরফানুর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে অনৈতিক সম্পর্কে রাজি করানোর চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে একাধিকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত তা এড়িয়ে যান। গত ১০ এপ্রিল ভুক্তভোগীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেন তিনি। এরপরই ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ডিএমপির পুলিশ সদস্যরা এরফানুর রহমানকে গ্রেফতার করে। কসবা থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া