অনলাইন ডেস্ক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
সফরের শুরুতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন। পরে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেলে তিনি গাবতলীর বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক ভিটায় যাবেন। সেখানে ‘জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল’-এ হামের টিকাদান কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একইসঙ্গে চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন।
সফরের শেষভাগে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী সফর শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah