সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 128 বার পঠিত
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র–এর দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, কেন্দ্রটির মোট পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডের সঙ্গে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ইউনিট দুটো পুনরায় চালুর জন্য কারিগরি দল কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে চালু করার চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটি নিয়ে জার্মানির সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।
Posted ১:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah