মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ইমামের মেয়ে অপহরণ: আরো এক আসামি গ্রেপ্তার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

শ্রীপুরে ইমামের মেয়ে অপহরণ: আরো এক আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়ে ও এক মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা শ্রীপুর থানার মামলা নং-৩১-এর এজাহারভুক্ত আসামি মো. বাচ্চু মিয়া (৪৭) কে সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অভিযান চালিয়ে আরও সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গ্রেপ্তারের মাধ্যমে মামলার মোট গ্রেপ্তার সংখ্যা আটে পৌঁছেছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাওনা এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত চলমান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও পুলিশের দ্রুত তৎপরতায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া