মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে এক পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেছেন, বিদ্যালয় মানুষকে শুধু পাঠ্যজ্ঞানই দেয় না—এটি শেখায় কীভাবে গুরুজনদের শ্রদ্ধা করতে হয় এবং ছোটদের স্নেহ করতে হয়। এখান থেকেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ প্রজন্ম।

আজ ২৩ মার্চ সোমবার উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ মো. মহফিজ।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নের মাপকাঠি হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দুই খাত এগিয়ে নিতে পারলে দেশ উন্নয়নের দিকে দ্রুত অগ্রসর হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরে আলম নয়নের সভাপতিত্বে এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানসহ আরও অনেকে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। স্বাগত বক্তব্য দেন মো. শরিফুল্লাহ।

দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, র‍্যাফেল ড্র, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এছাড়া ‘স্মৃতির আঙ্গিনা’ নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। পুরো আয়োজনটি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আনন্দঘন এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া