মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

আন্তর্জাতিক সম্মাননা পেলেন গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

গত শনিবার রাজধানীর বনানীর Hotel Sheraton Dhaka-এ আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা ও সাহিত্যসহ ১২টি ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় ‘হুজ হু বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম ও সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তি নিয়ে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই।”

২০০৪ সালে তিনি গাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক পরিসরে তার গবেষণা বিশেষভাবে স্বীকৃত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া Chinese Academy of Sciences এবং King Abdulaziz City for Science and Technology-এর ফেলোশিপ তার গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ বহন করে।

উল্লেখ্য, ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের জীবনগাঁথা সংরক্ষণ ও অবদানকে স্বীকৃতি দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া