নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত
নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার নেতা-কর্মীদের শ্রম, ঘাম, কষ্ট, দোয়া আর ভালোবাসায় আমার আজকের এই অবস্থান। এই জয় আমার নেতা-কর্মীদের জয়। তাদেরকে আমার অভিবাদন।”
তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের সমর্থনই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। পোস্টটি প্রকাশের পর সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে মন্তব্যের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah