শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১২৫টি ভারতীয় শাড়ি।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাত ৩টার দিকে আখাউড়ার শ্যামনগর বিওপির টহল দল আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বস্তা নিয়ে আসা তিন ব্যক্তিকে ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা তল্লাশি করে ৫৭ লাখ টাকা মূল্যের ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে বিজয়নগরের মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১২৫টি ভারতীয় শাড়ি জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া