শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৭, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৭, নিখোঁজ ২

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকার মায়াপুরে নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভূমিধসের কারণে সুড়ঙ্গের ভেতরে একটি গর্ত তৈরি হলে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এতে সুড়ঙ্গের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ১৪ জন শ্রমিককে নিরাপদে বের করে আনেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রশাসনের ভাষ্য, এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

Posted ১২:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া