আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও নথিপত্রে অসংগতির অভিযোগে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার-এর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। মেয়াদ পার হয়ে যাওয়া এসব ওষুধ রোগীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া প্রতিষ্ঠানটির নথিপত্র যাচাই করে একাধিক অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah