অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
সংগৃহীত ছবি
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরপরই বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই তিনি দলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, হুইপ ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah