শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীরা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   195 বার পঠিত

আখাউড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীরা। মোগড়া উচ্চ বিদ্যালয়ে আজ ৩০ মার্চ সোমবার সকাল ১১টার দিকে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা হঠাৎ খসে পড়ে।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে পলেস্তরাটি শ্রেণিকক্ষের খালি জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটাছুটি করে ক্লাস থেকে বের হয়ে যায়। পরে ওই ভবনের আরও দুটি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলাকালে ছাদ থেকে বড় আকারের পলেস্তরার একটি অংশ খসে মেঝেতে পড়ে। এ সময় বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও সেখানে ক্লাস চলছিল, যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারত। সোমবার একটি কক্ষে ছাদের পলেস্তরা খসে পড়ে। তবে এটি কারো ওপর না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। পরে শিক্ষার্থীদের অন্য শ্রেণিকক্ষে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনা আবারও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্রুত সংস্কার বা নতুন ভবনের ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(541 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া