শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শীতলক্ষ্যায় ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   122 বার পঠিত

গাজীপুরে শীতলক্ষ্যায় ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার উত্তর মোক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উত্তর মোক্তারপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান শেখের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। রাব্বি নানাবাড়ি উত্তর মোক্তারপুরে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে লাবিবুল ও রাব্বি। একপর্যায়ে রাব্বি নদীর গভীর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে লাবিবুল। এতে সেও পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা উদ্ধারকাজে এগিয়ে আসেন।

পরে লাবিবুলকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাব্বিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া