শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ১২৫০০ টাকার জালনোটসহ তিনজন আটক

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে :   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   333 বার পঠিত

নাসিরনগরে ১২৫০০ টাকার জালনোটসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাস মুরগির বাজার থেকে ১৭ আগস্ট দুপুরে ১২ হাজার ৫০০ টাকার জালনোট সহ তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে নাসিরনগর থানার এসআই (নিরস্ত্র) প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন কিলো-৪ ডিউটি করাকালে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নাসিরনগর বাজারের গৌর মন্দির মোড় সংলগ্ল হাস মুরগির বাজার এলাকার কানু দাসের চা দোকানের সামনে কয়েকজন লোক জাল টাকা বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ১২৫০০ টাকার জাল নোটসহ মো: কামাল মিয়া (৪০), পিতা-মৃত আরজু মিয়া, সুমন মিয়া (৩৮), পিতা-মৃত ইউনুছ মিয়া এবং মো: হাবিব (২৫), পিতা-জসুক মিয়া, সর্বসাং-বেলুয়া, ইউপি-পূর্বভাগ, থানা-নাসিরনগর নামে ৩ ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃতদের সঙ্গে জালটাকা বিক্রি চক্রের সাথে জড়িত একই গ্রামের মো: জুরু মিয়া নামে ১জন ছিল, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া