শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় গাজীপুরে বাবার ৬ মাসের কারাদণ্ড

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় গাজীপুরে বাবার ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে তার বাবা মোহাম্মদ রাকিবকে (৩৪) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুলাই) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত রাকিব মুনশুরপুর এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে। তার মেয়ে স্থানীয় মসলিন কটন মিল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের বাড়িতে শুক্রবার মেয়ের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পরে কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।

জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, কিশোরীর প্রকৃত বয়স ১১ বছর ৯ মাস ১২ দিন। অথচ প্রকৃত বয়স গোপন করে গত ৯ জুলাই নরসিংদী জেলা আদালতের একজন নোটারি পাবলিকের মাধ্যমে তৈরি করা বিবাহের ঘোষণাপত্রে তার জন্মতারিখ ২০০৭ সালের ১২ অক্টোবর উল্লেখ করা হয়। অর্থাৎ কিশোরীর বয়স প্রায় সাত বছর বেশি দেখানো হয়েছিল। ওই ঘোষণাপত্রের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আফিজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

পরে নথিপত্র যাচাই শেষে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কিশোরীর বাবা মোহাম্মদ রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া