শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল জব্দ, কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

নাসিরনগরে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল জব্দ, কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত বিশেষ মোবাইল কোর্টে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে অবৈধভাবে নদীতে রিং জাল পেতে মাছ শিকারের সময় কামরুল মিয়া নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকানগর গ্রামের আদেল চৌধুরীর গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নতুন অবৈধ চায়না রিং জাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১০৮টি রিং জাল উদ্ধার করে জব্দ করে অভিযানকারী দল।

গোডাউনে অবৈধ রিং জাল মজুত রাখার দায়ে আদেল চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার। এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন, পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল নির্মূল এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া