শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ক্রিকেট টুর্ণামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে :   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   349 বার পঠিত

নাসিরনগরে ক্রিকেট টুর্ণামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে “গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর রবিবার মাছমা ক্রিকেট মাঠে মাছমা গ্রামের তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয় । সাত দলের অংশগ্রহনে প্রতিযোগিতাপুর্ন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাছমা স্টার এলেভেন বনাম গোয়ালনগর স্কুলপাড়া একাদশ। হাজারো দর্শকের হইহুল্লোর, বাদ্য -বাজনা ও করতালিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক বাংলা বাজার পত্রিকার ভৈরব প্রতিনিধি, মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।আগে ব্যাটিং করে মাছমা স্টার এলেভেনএর সামনে ১৫৪ রানের কঠিন টার্গেট ছুড়ে দেয় গোয়ালনগর স্কুলপাড়া একাদশ। চরম উত্তেজনাপুর্ণ খেলায় ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মাছমা স্টার এলেভেন। ২ উইকেটে জয়ী হয় স্বাগতিক একাদশ ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, গত বছর এই টুর্ণামেন্ট মোজাম্মেল মেম্বারকে নিয়ে উদ্বোধন করেছিলাম, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। একদিন আমাদেরও সবাইকে চলে যেতে হবে। তাই যতদিন বেঁচে আছি, ভালো কাজে যুক্ত থাকি এবং যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানাই।

আয়োজক গোলাম কিবরিয়া বলেন, গোয়ালনগরের তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফাইনালে দুই দলই অসাধারণ খেলা উপহার দিয়েছে, যা গোয়ালনগরবাসীর মনে আনন্দের দোলা দিয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া