অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
সংগৃহীত ছবি
মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। বাবার মৃত্যুর পর এই প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা। মায়ামির হয়ে অন্য গোলটি করেন ড্যানিয়েল পিন্টার। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোল করে মায়ামিকে জয়বঞ্চিত রাখে ফিলাডেলফিয়া।
ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে লিড নেয় ফিলাডেলফিয়া। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১০ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের পাস থেকে ম্যাচে সমতা ফেরান পিন্টার।
এর পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতরে ডান দিকে মেসিকে খুঁজে নেন ইয়ান ফ্রে। বাম পায়ের চমৎকার কাজ দেখিয়ে ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানান মায়ামি অধিনায়ক। পরে তার বাম পায়ের বাঁকানো শট ঠেকাতে পারেননি গোলকিপারও। চলতি লিগে মেসির এটি ১৩তম গোল।
৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে করা গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে স্বাগতিকরা। এর তিন মিনিটের মধ্যে আবার গোল করে ফিলাডেলফিয়া। তবে আক্রমণের শুরুতে পিয়েরে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।
ম্যাচের একদম শেষ দিকে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কুইন সুলিভান। সেখান থেকে মায়ামির এক ফুটবলারের সঙ্গে তার বচসা বাধে। ভাইকে বাঁচাতে এগিয়ে গিয়ে মারামারিতে জড়িয়ে যান কাভান সুলিভান।
পরে মারামারি থামলে কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। এছাড়া কুইন সুলিভানকে দেখানো হয় হলুদ কার্ড। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি খুব একটা স্মরণীয় হয়নি।
এই ড্রয়ে ন্যাশভিলের সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেল মায়ামির। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ন্যাশভিলের ঝুলিতে আছে ৪৬ পয়েন্ট।
Posted ৫:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah