বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব: কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে ১০১টি খেলার মাঠ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব: কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে ১০১টি খেলার মাঠ

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল জেলা। শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও এ জেলার ঐতিহ্য রয়েছে। তাই জেলার ১০১টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে মোট ১০১টি খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনটি জাতীয় ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, এটি তরুণ প্রজন্মের মনন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ থাকলে যুবসমাজ মাদকমুক্ত ও সুস্থ জীবনযাপন করতে পারবে।”

তিনি আরো জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। তিনি সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার ক্রীড়া ও যুবসমাজ। অনেকেই মনে করেন, কবীর আহমেদ ভূঁইয়ার এই প্রচেষ্টা ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে উঠবে।

প্রসঙ্গত, কবীর আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য। তিনি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ নিয়ে আসছেন।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া