বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার সঙ্গে বিরোধের মধ্যেই বিশ্বকাপে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ফিফার সঙ্গে বিরোধের মধ্যেই বিশ্বকাপে নিউজিল্যান্ড

ফাইল ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপীয় ফুটবলে বিরোধের মধ্যেই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ড। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স।

মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ড ফুটবলের এক মুখপাত্র রয়টার্সকে জানান, আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় ২৪ দলের এই বিশ্বকাপে দল পাঠাবে তারা। নারী ফুটবলের বিকাশে টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ফিফার ইভেন্টের স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে সম্প্রতি সংস্থাটির সঙ্গে ইউরোপীয় ফুটবলের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। উয়েফার ৫৫ সদস্য ফেডারেশন ফিফার ইভেন্ট বয়কটের অবস্থানে থাকার কথা জানিয়েছিল।

গত ৩০ জুলাই উয়েফা জানায়, ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। সেই অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

এদিকে ইংল্যান্ড ও কানাডা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র টুর্নামেন্টে অংশ নেবে বলে ধারণা করা হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আয়োজক পোল্যান্ড অবশ্য জানিয়েছে, টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি চলছে এবং তা এখন চূড়ান্ত পর্যায়ে।

রয়টার্সের এক সূত্র জানিয়েছে, বিরোধ আরও তীব্র হলে ভবিষ্যতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি আলোচনায় আসতে পারে। এতে নারী ফুটবলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ।

Facebook Comments Box

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া