শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   343 বার পঠিত

বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড়

নাসিরনগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ৬০০ গ্রামের বাঘাইড় মাছ। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন স্থানীয় জেলে জাকারিয়া।

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।

তিনি জানান, আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে জাকারিয়া নামে এক জেলে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ নিয়ে আসেন। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। বৃহস্পতিবার রাতে জাকারিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।

Facebook Comments Box

Posted ২:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া