রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন বয়কটের আহ্বানে নাসিরনগরে মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন বয়কটের আহ্বানে নাসিরনগরে মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন বয়কটের আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একজন মাওলানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় পতাকা ও আরবি লেখা সাদা পতাকা হাতে মিছিলে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধন ও বিভিন্ন আয়োজন নিয়ে যখন বিশ্বজুড়ে উন্মাদনা চলছে, তখন নাসিরনগরের এই মিছিলটি ছিল ব্যতিক্রমধর্মী। প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলটি কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, “এই দ্বীন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।” এছাড়া আরেকটি ব্যানারে লেখা ছিল, “কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন স্থানে বড় বড় পতাকা টানানো, শোভাযাত্রা এবং নানা আয়োজনের খবর গণমাধ্যমে উঠে আসে। সেই প্রেক্ষাপটে নাসিরনগরের এই মিছিলকে স্থানীয়রা বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।

তবে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হলেও এর মূল উদ্যোক্তা বা আয়োজকদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া