সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত
নাসিরনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৬ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় মাষিক সভায় উপজেলার বাল্যবিবাহ,নারী নির্যাতন,মাদক, জুয়া, চুরি, ডাকাতি,গুজব উস্কানি ও কান কথা প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ লাল ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অদিতি রায়, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফাহিমুল আরিফিন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান, ভলাকোট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,পুর্বভাগ ইউপি প্যানেল চেয়ারম্যান ফয়সাল মুর্শেদ, গোলজার হোসেন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা দুনীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, উপজেলা পুজা ফ্রন্ট সভাপতি প্রিয়তোস কান্তি আচার্য, লুৎফুর নাহার পাপরি, গোলবাহা বেগম প্রমুখ।
Posted ৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah