শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগে ১১ নারী আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

ট্রেনে যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগে ১১ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনে যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের উভয় প্ল্যাটফর্মে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনি (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথী আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহেলা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের দুই প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রী সেজে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, আটক প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন ও রেলস্টেশনকেন্দ্রিক ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামকে স্থানীয়ভাবে অনেকে ‘চোরের গ্রাম’ নামে উল্লেখ করে থাকেন। তবে এ পরিচয় পুরো গ্রামের মানুষের প্রতিনিধিত্ব করে না। গ্রামটিতে বহু শিক্ষিত, সুনামধন্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষেরও বসবাস রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া