শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে মাঠেই মারা গেলেন কৃষক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে মাঠেই মারা গেলেন কৃষক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন কৃষক আহাদ মিয়া (৫৫)। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ মিয়া গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে চিকিৎসকদের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের বড় ভাই আহম্মদ হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, টানা বৃষ্টিতে তাঁর ছয় বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি হঠাৎ অচেতন হয়ে জমিতেই ঢলে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ মিয়া ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। স্বপ্নের ফসল পানিতে নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি বলে স্বজনরা জানান।

পরে শ্রমিক ও স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জোহরের নামাজের পর রামপুর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।

গোয়ালনগর ইউনিয়নের কৃষক দুধ মিয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে ইউনিয়নের চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খলায় রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। একই কারণে অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল বলেন, ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, বৃষ্টিতে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া