শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতকড়া পরে বোনের জানাযায় আওয়ামী লীগ নেতা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

হাতকড়া পরে বোনের জানাযায় আওয়ামী লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বোনের জানাযায় অংশ নিয়েছেন আসাদুজ্জামান চৌধুরী (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা।

আজ ২২ এপ্রিল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান তার বড় বোন আফিয়া চৌধুরী (৫২)।

আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী বলেন, দুপুর ২টার দিকে তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাকে বাড়িতে নিয়ে আসেন। জানাযায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া