মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

নাসিরনগরে প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা দিতে প্রথমবারের মতো উপজেলায় ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রয়োজনীয় অবকাঠামো এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে কৃষকদের সেবার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে কৃষকরা দীর্ঘ সময় কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এতে মৌসুমে কম দামে ফসল বিক্রির চাপ কমবে, অপচয় হ্রাস পাবে এবং বাজারে উপযুক্ত সময়ে পণ্য বিক্রির মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া