বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেস্টার ছাড়ছেন হামজা, গন্তব্য আজারবাইজানের সাবাহ এফসি!

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

লেস্টার ছাড়ছেন হামজা, গন্তব্য আজারবাইজানের সাবাহ এফসি!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী ক্লাব ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আজারবাইজানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে ভেড়াতে কাজ করে আসছিল সাবাহ এফসি। আলোচনা শেষে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। এখন বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর।

গত মৌসুমে লেস্টার সিটির মূল একাদশে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। এর আগে তিনি ওয়াটফোর্ডের হয়েও লোনে খেলেছেন। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টারের জার্সিতেই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান হামজা। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলার সুযোগও তৈরি হতে পারে হামজার সামনে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ পেরিয়ে তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি এই ফুটবলারের।

তবে এখন পর্যন্ত লেস্টার সিটি, সাবাহ এফসি কিংবা হামজা চৌধুরীর পক্ষ থেকে দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই আনুষ্ঠানিক নিশ্চিতকরণের আগ পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া