মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫-এ সবার ওপরে সাবেরা সোবহান, পাসের হারে অন্বেষা বিদ্যাপীঠ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫-এ সবার ওপরে সাবেরা সোবহান, পাসের হারে অন্বেষা বিদ্যাপীঠ

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় এবারের এসএসসি পরীক্ষার ফলে জিপিএ-৫ প্রাপ্তিতে জেলার বিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আর পাসের হারে শতভাগ সাফল্য পেয়েছে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ)।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।

এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৯ হাজার ৭৫৭ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ১২০ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০২ জন।

দাখিল পরীক্ষায় ৪ হাজার ৩৮৯ জনের মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩৪ জন। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। ভোকেশনালে ১ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬৮ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

বিদ্যালয়ভিত্তিক ফলে দেখা গেছে, অন্বেষা বিদ্যাপীঠ থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে একজন।

অন্যদিকে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩১৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন, যা জেলার বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়া উইজডম স্কুল অ্যান্ড কলেজে ৮৮ জনের মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ২৮১ জনের মধ্যে ২৭৫ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয়ে ৪১ জনের মধ্যে ৪০ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২০৩ জনের মধ্যে ১৯৭ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

অষ্টগ্রাম উচ্চবিদ্যালয়ে ৬৪ জনের মধ্যে ৬২ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

গভ. মডেল গার্লস হাই স্কুলে ১৫৯ জনের মধ্যে ১৫২ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২২ জনের মধ্যে ২১ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৮৬ জনের মধ্যে ৮২ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া