মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিসানের ঝড়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ বাংলাদেশ এইচপির

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

জিসানের ঝড়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ বাংলাদেশ এইচপির

মালয়েশিয়াকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচে ৭৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১২.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ছিলেন জয়ের নায়ক। মাত্র ২১ বলে ৭ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। শামীম পাটোয়ারী অপরাজিত থাকেন ৬ বলে ৮ রানে।

এর আগে টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে ৪০ এবং আহমেদ আকিল ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি নেন ২ উইকেট; মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম নেন একটি করে।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এইচপি।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া