সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে তারা ওই কারখানায় কাজ করছিলেন।

রোববার সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুন লাগলে তারা দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত আত্রাই উপজেলার সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকুসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৬:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া