মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা না চললেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছাকাছি এলাকায় ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, নৌ অবরোধ শুরুর পর ইরানগামী অন্তত ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া দুটি জাহাজকে নিষ্ক্রিয় এবং আরও দুটি জাহাজে সরাসরি অভিযান চালানো হয়েছে।

কৌশলগত এই জলপথ দিয়ে বিশ্বের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ পরিবহন করা হয়। ফলে অঞ্চলটিতে মার্কিন সামরিক তৎপরতা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে ওমানের মধ্যস্থতায় নৌ চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণে সম্ভাব্য সমঝোতার কথা জানিয়েছে তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করা পর্যন্ত জলপথটি উন্মুক্ত করা হবে না।

ইরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করা।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না; মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ধীরে এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া