সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ১১ লাখ টাকা মূল্যের ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও একই জেলার ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভবানীপুর বাজারে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্থানীয় হুমায়ুনের দোকানের সামনে চেকপোস্ট বসায়।

চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র‌্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে ৪২৯ বোতলে থাকা ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া