শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আইসক্রিম কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আইসক্রিম কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদিত আইসক্রিম জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে এবং উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ছয়বাড়িয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, খোলা অবস্থায় আইসক্রিম সংরক্ষণ এবং মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মুন্নী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা এবং বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় সংরক্ষিত আইসক্রিম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স গ্রহণ এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করা পর্যন্ত কারখানা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া