সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরশ চলছিল। ওরশ উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে মনির ও রাজন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ সময় মনির পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে পুলিশ। হামলায় চার কনস্টেবল আহত হন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া