শনিবার ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) ক্ষতিপূরণ পেয়েছেন। আইনি লড়াইয়ের মাধ্যমে এ ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস পরিদর্শনের সময় দুর্ঘটনার শিকার হন ওই তিন বাংলাদেশি। নায়েগ্রা ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, মক্কেলদের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, গত দুই দশকে দুর্ঘটনা, ভুল চিকিৎসা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার প্রবাসীদের পক্ষে আইনি লড়াই করে প্রায় ১০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও জানান, ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুর্ঘটনার শিকার হওয়া অনেক বাংলাদেশির পক্ষেই তার প্রতিষ্ঠান আইনি সহায়তা দিয়েছে এবং আদালতের রায়ের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করেছে। এমনকি কয়েকজনের প্রাপ্ত অর্থ তিনি নিজে বাংলাদেশে গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া