শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   566 বার পঠিত

কসবায় অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ড ঘটেছে।

আজ ২৮ জুন শুক্রবার দুপুরে উপজেলার নয়নপুর-কসবা আঞ্চলিক সড়কের টি আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অটোরিকশাটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, দুপুরে উপজেলার নয়নপুর থেকে থেকে চারজন যাত্রী নিয়ে কসবার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথিমধ্যে টি আলীর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশায় বিকট শব্দ হয়। পরে অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। এর অল্প সময় পরেই অটোরিকশায় আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহম্মেদ জানান, অটোরিকশার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গ্যাস সিলিন্ডারটি লিক করে থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া