শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পথকুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলেই ছেড়ে দেওয়া হলো কুকুর!

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   143 বার পঠিত

পথকুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলেই ছেড়ে দেওয়া হলো কুকুর!

ছবি সংগৃহীত

মহারাষ্ট্রের নাসিকে পথকুকুরের উৎপাত নিয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি পথকুকুর।

যুবসেনার নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় দিন দিন পথকুকুরের সংখ্যা বাড়লেও বিষয়টি নিয়ে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা। তাই বাধ্য হয়ে কুকুর নিয়েই কর্মকর্তার কার্যালয়ে হাজির হন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভে একটি বস্তার মুখ খুলে একটি ছোট কুকুর বের করে ধীরজ ভামরের টেবিলের ওপর ছেড়ে দেন। এতে চেয়ারে বসে থাকা কর্মকর্তা চমকে উঠে কিছুটা দূরে সরে যান।

ভয়ে কুকুরটি পরে টেবিল থেকে নেমে একটি কোণে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর বস্তা থেকে আরও একটি কুকুর বের করা হয়। সেটি টেবিলের ওপর দিয়ে হেঁটে পাশের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে।

এ সময় রন্ধাভের গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা দেখা যায়। তিনি কর্মকর্তার কাছে যেতে চাইলে অন্য কর্মকর্তারা তাকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

রন্ধাভের দাবি, গত ছয় মাস ধরে তিনি এলাকায় পথকুকুরের উৎপাত নিয়ে প্রধান কর্মকর্তা ধীরজ ভামরেকে একাধিকবার জানিয়েছেন। এলাকার পরিস্থিতির ছবি পাঠানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার ভিন্নভাবে প্রতিবাদ করেছেন তারা।

রন্ধাভে বলেন, ‘একটি ছোট শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে। অনেক মানুষ ও নারীকে কুকুর তাড়া করেছে। বিষয়টি কর্মকর্তাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবাদ হিসেবে কুকুরগুলো তার টেবিলের ওপর ছেড়ে দিয়েছি।’

তিনি আরও অভিযোগ করেন, পথকুকুরের সমস্যা সমাধানের বদলে প্রধান কর্মকর্তা দরপত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত। এ কারণেই প্রতিবাদের সময় নোট দিয়ে তৈরি মালাও সঙ্গে নেওয়া হয়েছিল।

রন্ধাভে এটিকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে বলেন, আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কর্মকর্তার কার্যালয়ে আরও কুকুর ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, গণেশ উৎসব চলায় মানুষ আরতির জন্য বাইরে বের হলে পথকুকুর তাদের পেছনে ছুটছে। ছোট শিশুরাও কুকুরের কামড়ের শিকার হচ্ছে। ফলে এলাকায় পথকুকুর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

প্রধান কর্মকর্তা বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন যুবসেনার এই নেতা।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া