সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপদে সড়ক পারাপারের দাবিতে রোববার সকালে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে তারা মাদ্রাসার সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হয়। এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। শনিবার সড়ক পার হতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর কোনো শিক্ষার্থীকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়, সে জন্য দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া