শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় কয়েন আটকে ছিল, ৭ বছর পর অপসারণ!

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   266 বার পঠিত

গলায় কয়েন আটকে ছিল, ৭ বছর পর অপসারণ!

১২ বছরের এক কিশোরের গলায় দুর্ঘটনাক্রমে একটি কয়েন আটকে গিয়েছিল। দীর্ঘ সাত বছর চিকিৎসকরা সফলভাবে কিশোরের গলা থেকে কয়েনটি সরাতে সফল হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশে ঘটনাটি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সাত বছর গলায় থাকার পর ১২ বছরের কিশোরের গলা থেকে চিকিৎসকরা আটকে যাওয়া কয়েন অপসারণ করেছেন। তবে এর জন্য জটিল অপারেশন করতে হয়েছে।

খবর অনুসারে, যখন গলায় কয়েন আটকে গিয়েছিল তখন ভুক্তভোগীর বয়স ছিল ৫ বছর। কয়েন অপসারণে সার্জারিতে নেতৃত্ব দেন ‍উত্তর প্রদেশের হারোদি হাসপাতালের ইএনটি সার্জন ডা. বিবেক শিং এবং তার দল।
খবরে বলা হয়েছে, ভুক্তভোগী কিশোর অংকুল বাঘাউলির মুরালিপুরভা গ্রামের বাসিন্দা। গত এপ্রিলে কিশোরটি পরিবারকে তার পাকস্থলীতে ব্যথার কথা জানায়। তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ হয়। এরপর গত ৪ জুন সে গলায় ব্যথার কথা জানায়। এরপর তার দাদা তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন।

পরীক্ষা-নিরীক্ষার পর ডা. বিবেক শিং তার গলায় একটি রুপি কয়েন খুঁজে পান। কয়েনটি সাতবছর আগে সে গিলে ফেলেছিল। কয়েনটি এমন অবস্থায় ছিল তার খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু সে জন্ডিসে আক্রান্ত হয়। অবশেষে টেলিস্কোপ পদ্ধতির সার্জারির মাধ্যমে তার গলার কয়েন অপসারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া