রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনে যাওয়ার পথে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির নাজকা শহরের কাছে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নাজকা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পর্যটকদের নিয়ে ‘নাজকা লাইনস’-এর ওপর দিয়ে দর্শনীয় ফ্লাইট পরিচালনা করছিল। শত শত বছর আগে স্থানীয় আদিবাসীদের তৈরি মরুভূমির বিশাল জিওগ্লিফ বা ভূ-চিত্রগুলো আকাশপথ কিংবা নির্দিষ্ট ভিউয়িং টাওয়ার থেকেই স্পষ্টভাবে দেখা যায়।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটিতে দুইজন ক্রুসহ মোট ১৩ জন আরোহী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দিনার খবরে বলা হয়েছে, নিহত বিদেশি পর্যটকদের মধ্যে দুজন জার্মানির, দুজন স্পেনের এবং সাতজন ইতালির নাগরিক।

ইকা শহর থেকে ছেড়ে আসা বিমানটি পরিচালনা করছিল পেরুর বিমান সংস্থা ‘অ্যারোডিয়ানা’। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান দিয়ে নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটকদের জন্য দর্শনীয় ফ্লাইট পরিচালনা করে আসছে।

তবে দুর্ঘটনার পর এয়ারোডিয়ানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। দুর্ঘটনার কারণ জানতে পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া