সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর ভূমি অফিসে সাংবাদিকদের আটকে রাখার ঘটনায় সহকারী নায়েব শামসুদ্দোহাকে শাস্তিমূলক বদলি হিসেবে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। তিনি জানান, গত বৃহস্পতিবার তাকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
ঘটনার দিন দুপুরে সদর ভূমি অফিসে খারিজ সংক্রান্ত ঘুস দাবির অভিযোগের তথ্য জানতে যান স্থানীয় তিন সাংবাদিক—বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি মো. অলিউল্লাহ।
এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. শামসুদ্দোহা এবং অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতরে তালাবদ্ধ করে রেখে বেরিয়ে যান বলে অভিযোগ ওঠে। এতে অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষসহ সাংবাদিকরা প্রায় এক ঘণ্টা ভেতরে আটকা পড়েন।
পরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের হস্তক্ষেপে সাংবাদিকরা মুক্ত হন।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah