জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 445 বার পঠিত
৫৫তম বিজয় দিবস পালন করেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব পশ্চিমপাড়ায় অবস্থিত আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী মাহফুজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা।
মহান বিজয় দিবস উদযাপন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবকদের পিঠা উৎসব প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল ১৬ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বিগত প্রায় ১২ বছরের ন্যায় এ বছরও দিনব্যাপী মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবকদের পিঠা উৎসব প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, হাফেজ মাওঃ আব্দুর রউফ, উক্ত প্রতিষ্ঠানের মুহতামিম মাহমুদুর রহমান ফরিদিসহ শিক্ষক, অভিভাবক ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী বলেন, আজ ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস। এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের। তাদের অমূল্য ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী মাহফুজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই দিনে দৃঢ় অঙ্গীকার-কোরআনের আলোয় আলোকিত, নৈতিকতা ও আদর্শে গড়া একটি প্রজন্ম তৈরিতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। দেশপ্রেম, সততা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ এবং প্রিয় মাতৃভূমির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah