সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়িকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা এন্টারপ্রাইজের মোশারফ হোসেন দুলালের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে দুই নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচক এলাকার নাজমুল হাসানের স্ত্রী হাফিজা আক্তার (রিংকি) (২২) এবং বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের সোলাইমানের মেয়ে সাবিনা আক্তার (১৮)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর পৌরসভার স্বল্পেরচক এলাকায় বসবাস করছিলেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মাদক আইনি প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah